আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): চলতি বছর হজ্জ গমনেচ্ছু ইরানি হাজীদের নাম নিবন্ধন কার্যক্রম গত পরশু (রোববার, ৮ মে) থেকে শুরু হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচীর ভিত্তিতে ১৫ই জিলকদ থেকে ইরানিদের হজ্জ কাফেলার যাত্রা শুরু হবে এবং হজ্জের কার্যক্রম শেষে তাদের সর্বশেষ প্রত্যাবর্তনের তারিখ হবে ২৯ জিলহজ্জ।
সৌদি আরবের ঘোষণার ভিত্তিতে চলতি বছর সর্বোচ্চ ১০ লাখ হাজী হজ্জ করার সুযোগ পাবেন; এদের মধ্যে ১ লক্ষ ৫০ হাজার হাজী স্বয়ং সৌদিআরবের অভ্যন্তর থেকে এবং ৮ লক্ষ ৫০ হাজার হাজী বিশ্বের অন্যান্য দেশ থেকে হজ্জ পালনের সুযোগ পাবেন। ৩৯ হাজার ৬৩৫ জন ইরানি হাজীও চলতি বছর হজ্জ করার সুযোগ পাবেন।
চলতি বছর ৩টি শর্ত হাজীদের নির্ধারণ করা হয়েছে,
১. হাজীর বয়স ৬৫ বছরের নীচে হতে হবে।
২. সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ভ্যাকসীন গ্রহণ করতে হবে।
৩. নেগেটিভ রেজাল্ট সম্বলিত পিসিআর টেস্ট থাকতে হবে।
সফরের খরচ
চলতি বছর ইরানি হাজীদের জন্য সর্বনিম্ন খরচ ৩৪ মিলিয়ন ৩ লক্ষ ৪১ হাজার তুমান (১২০৪ ডলার) এবং সর্বোচ্চ ৩৮,৪০০,০০০/- তুমান (১৩৪৮ ডলার) ধার্য্য করা হয়েছে।
সাইয়্যেদ সাদেক হুসাইনি’র ভাষ্যানুযায়ী বিভিন্ন বিদেশী এয়্যার লাইন্সের মাধ্যমে ইরান-সৌদি আরব যাতায়াতের বিমানের টিকিট বাবদ খরচ ১৬,০০০,০০০ তুমান (৫৬১ ডলার) হলেও বিমান সংস্থার সহযোগিতা সৌদি আরবে যাতায়াতের বিমান ভাড়া বাবদ খরচ হবে ৮,০০০,০০০ তুমান (২৮১ ডলার)। #176